Apan Desh | আপন দেশ

নিউইয়র্কে আবেদনময়ী তমা মির্জা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:২১, ২১ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:২৫, ২১ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে আবেদনময়ী তমা মির্জা

ছবি তমা মির্জার ফেসবুক থেকে নেয়া

জনপ্রিয় চলচ্চিত্র ও ওটিটি অভিনেত্রী তমা মির্জা। ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন অভিনেত্রী। তবে তার ক্যারিয়ারের বড় বাঁক আসে ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। 

এ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর অভিনয়ে তমার অবস্থান আরও শক্ত হয়। পরে খাঁচার ভেতর অচিন পাখি, ফ্রাইডে, সুড়ঙ্গ ও সর্বশেষ দাগির মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন এ অভিনেত্রী।

গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। সে অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান ঢালিউডের একঝাঁক তারকা; গিয়েছিলেন অভিনেত্রী তমা মির্জাও।  

অনুষ্ঠান শেষ হলেও গত কয়েকদিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে। সামাজিক মাধ্যমে নিয়মিত সে ভ্রমণের ছবিও শেয়ার করছেন অনুরাগী ও ভক্তদের সঙ্গে।

আরও পড়ুন<<>>সখি তোরা প্রেম করিয়ো না: জয়া

তবে এবার নিজের সামাজিক মাধ্যমে তমা মির্জার পোস্ট করা নতুন কিছু ছবি বেশ নজর কেড়েছে। ছবিতে তাকে দেখা গেছে ফরমাল লুকে। হালকা অফ-হোয়াইট টপসের ওপর পরা বড় হোয়াইট ওভারকোট আর চোখে কালো চশমা; যা বেশ আকর্ষণীয় রূপে ফুটিয়ে তুলেছে তমাকে।

ছবিগুলোতে আরও দেখা যায়, একটি স্ট্রিট ক্যাফের টেবিলে বসে ফ্রেমবন্দি হয়েছেন তমা। কিছু ছবিতে তার চোখেমুখে ধরা দিয়েছে বোল্ড, আবেদনময়ী ও গ্ল্যামারাস ভঙ্গি।

ছবিগুলোর ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি। তমার এ আকর্ষণীয় লুক দেখে ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যের ঘরে ভূয়সী প্রশংসা করছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়