ফাইল ছবি, আপন দেশ
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের প্রবল স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হিমছড়ি সৈকতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় জানা যায়নি। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন<<>>স্থানীয় নির্বাচনে ফ্যাসিস্ট-গুপ্ত মিলে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন
তিনি জানান, বুধবার বিকেলে কয়েকজন পর্যটক হিমছড়ি সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানান, এ ঘটনায় নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
সাগরের প্রবল স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে সংশ্লিষ্টরা কাজ করছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































