Apan Desh | আপন দেশ

সখি তোরা প্রেম করিয়ো না: জয়া

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৩, ২০ অক্টোবর ২০২৬

সখি তোরা প্রেম করিয়ো না: জয়া

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি তিনি ফেসবুকে বাঙালিয়ানার আবহে কিছু নতুন ছবি শেয়ার করেছেন।

যার ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি সুপরিচিত গানের বাণী লিখেছেন তিনি। জয়া লেখেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা’।

ওয়েস্টার্ন আউটফিট থেকে শুরু করে ঐতিহ্যবাহী শাড়ি- সব ধরনের পোশাকেই নিজের স্বকীয়তা, রুচি ও আত্মবিশ্বাসের ছাপ রাখেন জয়া। যা অনুরাগীমহলে দারুণ প্রশংসিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন কোনো রূপ বা ছবি প্রকাশ পাওয়া মানেই অনুরাগীদের জন্য বাড়তি আকর্ষণ।

প্রকাশিত ছবিগুলোতে জয়াকে দেখা গেছে একটি অফহোয়াইট সুতি শাড়িতে, যার পাড়জুড়ে করা ধূসর গোলাপির সূক্ষ্ম কারুকাজ এক ধরনের অভিজাত স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। শাড়ির ডিজাইনের সঙ্গে নিখুঁত সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে তার ব্লাউজটি।

সাজের পূর্ণতা দিতে জয়া কানে পরেছেন ভারী ঝুলন্ত কানের দুল, হাতে মানানসই অলংকার এবং চুলে জড়িয়েছেন বেলি ফুলের সুবাসিত খোঁপা। ছবিগুলোর দৃশ্যধারণেও ছিল বৈচিত্র্য কোথাও তিনি নিজেকে পেছন দিক থেকে ক্যান্ডিড ফ্রেমে তুলে ধরেছেন, আবার কোথাও মুচকি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন অন্যরকম এক মুগ্ধতায়।

আরও পড়ুন <<>> টাইগার শ্রফকে হত্যাচেষ্টায় কেন আলোচনায় সালমান খান?

দেশীয় এবং মার্জিত সাজের ছবিগুলোর সঙ্গে বাউল সম্রাট শাহ আবদুল করিমের বিখ্যাত গানের পঙক্তি ব্যবহার করে তিনি ভক্তদের জন্য এক নতুন চমক উপস্থাপন করেছেন।

এ পোস্টের মাধ্যমে জয়া আহসান আবারো প্রমাণ করলেন যে, তিনি কেবল অভিনয়েই নয়, তার সৃজনশীলতা এবং ফ্যাশন ভাবনায়ও অনন্য।

এদিকে জয়া আহসানকে শিগগিরই দেখা যাবে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’-এর বিচারকের আসনে। এক ভিডিও বার্তায় খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এর আগে রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নার অনুষ্ঠানে এবারই প্রথম বিচারকার্যে দেখা যাবে তাকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়