Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে ৭ উইকেটে হারাল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:২৭, ২২ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে ৭ উইকেটে হারাল আফগানিস্তান

ছবি: সংগৃহীত

ফাইনালে ওঠার সমীকরণ মেলানোর আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে ম্যাচটাও হেরে গেল বাংলাদেশ।

বুধবার (২১ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নামে টাইগাররা।

আগে ব্যাট করতে নেমে ১৬০ রানে অলআউট হয়ে যায় তারা। এরপর ফাইনালে ওঠতে হলে আফগানিস্তানকে ১১৯ রানে আটকে রাখতে হতো তাদের।

আরও পড়ুন <<>> আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

সেটি বাংলাদেশ পারেনি, রহমত শাহর অপরাজিত ৬৭ রানে ম্যাচটাও আফগানিস্তান জিতে গেছে ৩৫.৩ ওভারে। এ নিয়ে টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ।

আগামী পরশু শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়