Apan Desh | আপন দেশ

সারা আলি খানের কান্নার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৮, ২১ অক্টোবর ২০২৬

সারা আলি খানের কান্নার ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় তিনি অঝোরে কাঁদছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সারা আলি খান ও অভিনেতা আয়ুষ্মান খুরানার ‘উড়তা তীর’।

জানা যায়, দশেরা উপলক্ষে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন। সিনেমাটির মুক্তির আগে দুই অভিনেতা-অভিনেত্রী স্বর্ণমন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়েছেন। সিনেমাটির সাফল্যের জন্য প্রার্থনা করেছেন। সম্প্রতি তাদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

স্বর্ণমন্দিরে পরিদর্শনের সময় সারা আলি খানকে একটি সাদা স্যুটে দেখা গেছে। আয়ুষ্মান খুরানা একটি সাদা কুর্তা পরেছিলেন। ভাইরাল ভিডিওতে সবার নজর কেড়েছেন সারা। ভিডিওটিতে গুরুদ্বারে প্রার্থনা করার সময় অভিনেত্রীকে আবেগপ্রবণ হতে দেখা গেছে।

স্বর্ণমন্দিরে সারা আলি খানকে অঝোরে কাঁদতে দেখা গেছে। তার এ ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে। এ ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা নানা রকম প্রতিক্রিয়া দিয়েছেন।

আরও পড়ুন <<>> দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

স্বর্ণমন্দির দর্শনের পর সারা তার মা অমৃতা সিংকে ভিডিও কলের মাধ্যমে শ্রী হরমন্দির সাহিবের দর্শন করাতে চেয়েছিলেন। কিন্তু মন্দিরে ফোন ব্যবহার নিষিদ্ধ থাকায় তিনি তার মাকে ভিডিও কল করতে পারেননি। এসময় আচমকা হাউমাউ করে কান্না শুরু করেন সারা আলি খান।

স্বর্ণমন্দিরে প্রার্থনা ও আশীর্বাদ গ্রহণের সময় সারা আলি খান কান্নায় ভেঙে পড়েন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়েছে। নেটিজেনদের কাছ থেকে নানা প্রতিক্রিয়া আসছে।

এ ভিডিওর মন্তব্যে অনেকেই বলেছেন যে তিনি অভিনয় করছিলেন। কেউ কেউ আবার বলেছেন যে তিনি অতিরিক্ত অভিনয় করছিলেন। স্বর্ণমন্দির ঘুরে আসার পর সারা সোশ্যাল মিডিয়ায় আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে দুই অভিনেতাকেই সাদা পোশাকে দেখা গেছে। যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়