Apan Desh | আপন দেশ

জয়া আহসান

নববর্ষ উদ্‌যাপনে বাড়িতে মেলার আয়োজন করেছেন জয়া

নববর্ষ উদ্‌যাপনে বাড়িতে মেলার আয়োজন করেছেন জয়া

পহেলা বৈশাখ উপলক্ষ্যে নিজ বাড়িতে জমকালো আয়োজন করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা সন ১৪৩৩-এর প্রথম দিন। বাঙালির বিশেষ এ দিন উদ্‌যাপনে রঙিন কাগজ, ঘুড়ি আর নানা বাঙালি সংস্কৃতির উপাদান দিয়ে জয়া তার বাড়ি নতুন রূপে সাজিয়েছেন। অতিথিদের জন্য বাঙালি সংস্কৃতির খাবার হিসেবে রয়েছে মুড়ি, মুড়কি, মোয়া, বাতাসা, গজাসহ রকমারি ফল। সঙ্গে পান্তা, ইলিশ, ভর্তা— আরও কত কী! নববর্ষ উদ্‌যাপনে বাড়িতেই ছোট পরিসরে মেলার আয়োজন করেছেন জয়া। বাড়ির আঙিনায় রয়েছে টিয়াপাখির ভবিষ্যদ্বাণী আর ফুচকা বিক্রেতার লোভনীয় খাবার।

০৫:০২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

জয়া আহসানের গ্ল্যামারে মুগ্ধ নেটিজেনরা

জয়া আহসানের গ্ল্যামারে মুগ্ধ নেটিজেনরা

অভিনয় ও গ্ল্যামারের অনন্য মিশেল জয়া আহসান। বড় পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তিনি একজন স্টাইল আইকন হিসেবে পরিচিত। অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নজর কাড়েন তিনি। সম্প্রতি একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। ছবিগুলোতে তাকে দেখা গেছে দারুণ গ্ল্যামারাস লুকে। তার পোশাকে ছিল আধুনিকতা ও আভিজাত্যের সমন্বয়। করসেট স্টাইলের ওপরের অংশে সূক্ষ্ম কারুকাজ পুরো লুককে করেছে আরও আকর্ষণীয়। এতে তার উপস্থিতিতে যুক্ত হয়েছে ফ্যাশনেবল এক নতুন মাত্রা।

১১:৩৪ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

ভাষা শহীদদের স্মরণে শোবিজ তারকারা

ভাষা শহীদদের স্মরণে শোবিজ তারকারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে দেশজুড়ে চলছে নানা আয়োজন। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ধারাবাহিকতায় ভাষার জন্য আত্মত্যাগ করা বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। শহীদ মিনারের প্রতীকী ছবি প্রকাশ করে তিনি লেখেন, মাতৃভাষার জন্য জীবন দেয়া সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

০৫:১০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement