Apan Desh | আপন দেশ

যে কারণে নিষিদ্ধ হতে পারে ‘ও রোমিও’

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬

যে কারণে নিষিদ্ধ হতে পারে ‘ও রোমিও’

বলিউড অভিনেতা শহিদ কাপুর অভিনীত নতুন সিনেমা ‘ও রোমিও’ নিষিদ্ধের দাবিতে মুম্বাই আদালতে আবেদন করা হয়েছে। এ আবেদন করেছেন হুসেন উস্তারার মেয়ে সনোবর শেখ।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানায়, সনোবর শেখ আদালতে অভিযোগ করেন, সিনেমাটি তার বাবা হুসেন উস্তারার জীবনী অবলম্বনে নির্মিত। তবে পরিবারের কারও কাছ থেকে নির্মাতারা অনুমতি নেননি।

তার দাবি, অননুমোদিত এ বায়োপিকে হুসেন উস্তারাকে গ্যাংস্টার হিসেবে দেখানো হয়েছে। এতে তার বাবার ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সিনেমায় থাকা কিছু দৃশ্যকে তিনি মিথ্যা ও ক্ষতিকর বলে উল্লেখ করেন। এসব কারণে পরিবার ও সন্তানদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

সনোবর শেখ আরও বলেন, হুসেন উস্তারা আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা কর্মকর্তাদের অপরাধ দমনে সহযোগিতা করেছিলেন। তাই সিনেমায় তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা অনুচিত। এসব যুক্তিতে তিনি সিনেমাটি নিষিদ্ধের দাবি তোলেন।

আরও পড়ুন <<>> শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে?

জানা গেছে, আদালতে যাওয়ার আগে গত মাসে নির্মাতাদের কাছে আইনি নোটিশ পাঠান সনোবর শেখ। ওই নোটিশে তিনি ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

এদিকে নির্মাতা বিশাল ভরদ্বাজ জানান, সিনেমা নির্মাণে পরিবারের অনুমতি নেয়ার প্রয়োজন তারা দেখেননি। তার ভাষ্য, ছবিটি ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ নামের একটি বই অবলম্বনে তৈরি। বইটির লেখক হুসেন জৈদি বই লেখার সময় প্রয়োজনীয় অনুমতি নিয়েছিলেন। তাই সে বই থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা বানানোয় আপত্তির সুযোগ নেই বলে দাবি করেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়