Apan Desh | আপন দেশ

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ২৩ নভেম্বর ২০২৫

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ছবি: আপন দেশ

২৮ বছর আগে মুক্তি পাওয়া শেষ ঠিকানা সিনেমায় ব্যবহৃত আমি পাথরে ফুল ফোটাব গানটি এখনও কালজয়ী হয়ে রয়েছে। মিল্টন খন্দকারের লেখা এবং আলম খানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর।

অনুপম মিউজিকের বিশেষ আয়োজনে সেই কালজয়ী গানটি আসছে নতুন রূপে। আমি পাথরে ফুল ফোটাব ২.০ শিরোনামের নতুন এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীত তারকা ইমরান মাহমুদুল ও ন্যান্সি।

আরও পড়ুন<<>>ব্ল্যাক ড্রামায় মুগ্ধতা ছড়ালেন সুনেরাহ

ইতিমধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এ গানের মধ্য দিয়ে অনেক দিন পর একসঙ্গে গাইলেন ইমরান ও ন্যান্সি। 

ন্যান্সি বলেন, আমি পাথরে ফুল ফোটাবো গানটি শ্রোতার অনেক পছন্দের। নতুন গানটির কথাও অসাধারণ। শ্রোতারা এমন গানের জন্যই অপেক্ষা করেন। এটি নিয়ে শ্রোতামহলে ইতিমধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। আশা করছি, নতুন আয়োজনের গানের হুকলাইনটিও শ্রোতার ভালো লাগবে।

জানা গেছে, বৃহৎ আয়োজনে নির্মাণ হবে মিউজিক ভিডিও। মালয়েশিয়ায় গানটির শুটিং করবেন নির্মাতা সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে আমি পাথরে ফুল ফোটাব ২.০।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি