Apan Desh | আপন দেশ

অমর একুশে বইমেলার শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৪, ১৫ মার্চ ২০২৬

অমর একুশে বইমেলার শেষ দিন আজ

ছবি: আপন দেশ

অমর একুশে বইমেলার সমাপনী দিন আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে সমাপনী অনুষ্ঠান। রোববার (১৫ মার্চ) মেলার ১৮তম দিনে দর্শনার্থীদের জন্য দুপুর ২টায় মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করা হয়, যা চলবে রাত ৯টা পর্যন্ত। এদিকে বিকেল ৩টায় শুরু হয়েছে বইমেলার সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আজম। এতে সভাপতিত্ব করছেন আবুল কাসেম ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতাই রায় চৌধুরী।

এবারের বইমেলার সার্বিক প্রতিবেদন তুলে ধরেন সদস্য সচিব মো. সেলিম রেজা। অন্যান্য বছরের মতো এবারও বইমেলায় বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন <<>> সাংবাদিক তৌহিদ আজিজের ‘যুদ্ধ না শান্তি: কোন পথে বিশ্ব’

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয় বাঙালি বইপ্রেমীদের প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। এবারের মেলায় অংশ নেয় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ছিল ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ছিল ৪৬৮টি প্রকাশনা স্টল।

প্রসঙ্গত, প্রতি বছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে কিছুটা দেরিতে মেলা শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এ আয়োজন আজ উৎসবমুখর পরিবেশে শেষ হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়