Apan Desh | আপন দেশ

সাংবাদিক তৌহিদ আজিজের ‘যুদ্ধ না শান্তি: কোন পথে বিশ্ব’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ১৫ মার্চ ২০২৬

সাংবাদিক তৌহিদ আজিজের ‘যুদ্ধ না শান্তি: কোন পথে বিশ্ব’

কবি ও সিনিয়র সাংবাদিক তৌহিদ আজিজের ‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন হয়।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন কবি ও সাংবাদিক আশরাফুল ইসলাম, কবি ও সাংবাদিক বজলুর রায়হান, কবি ও দৈনিক আজকের বাণী সম্পাদক আতিকুল ইসলাম এবং কবি ইলোরা সোমা বক্তব্য রাখেন।

আরও পড়ুন <<>> মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘গলায় আটকে আছে মায়ের লাশ’

তৌহিদ আজিজ তার বক্তব্যে এ গ্রন্থ রচনার প্রেক্ষাপট উপস্থাপন করে বিশ্ব শান্তির জন্য সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। গ্রন্থটি প্রকাশ করেছে জনপ্রিয় প্রকাশনী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ