Apan Desh | আপন দেশ

ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্য, যা বলল অপূর্বর সাবেক স্ত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ৮ আগস্ট ২০২৫

ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্য, যা বলল অপূর্বর সাবেক স্ত্রী

দীর্ঘদিন পর হঠাৎ করেই আবার আলোচনায় ছোটপর্ড়ার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ব্যক্তিজীবন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেতার ছেলেকে নিয়ে দেয়া এক আবেগঘন পোস্টে সমালোচকদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি।

সাবেক এ দম্পতির একমাত্র সন্তান আয়ান ফারুকের একটি ভিডিওতে ভেসে আসা নেতিবাচক মন্তব্য যেন অদিতির নীরবতা ভেঙে দিয়েছে। আর সে প্রতিক্রিয়া ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

অদিতি লিখেছেন- আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার ছেলের বাবা অনেক দিন পর দেশে ফিরে ওকে সারপ্রাইজ দিয়েছেন। তাদের এ আবেগঘন মুহূর্তটা ছিল খুবই সুন্দর। তবে কিছু মানুষ এ ভিডিওর নিচে আমার ছেলেকে ‘একা’ বা ‘একাকী’ বলে যে নেতিবাচক মন্তব্য করেছেন, তাতে আমি খুবই মর্মাহত।

আরওপড়ুন<<>>জীবনের চারটি বছর নষ্ট করেছি’

তিনি লেখেন- আমি স্পষ্ট করে বলতে চাই, আমার ছেলে আমার কাছেই থাকে। ও সবসময় ভালোবাসা আর যত্নের মধ্যে আছে। এছাড়া ওর সব চাহিদা পূরণ করা হয়। ও যখন ইচ্ছা করে বা সপ্তাহের শেষে ওর বাবার কাছে যায়। আমরা সবসময় ওর সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।

নেটিজেনদের প্রতি অনুরোধ করে অদিতি লেখেন- দয়া করে আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হোন। সম্পূর্ণ ঘটনা না জেনে মন্তব্য করলে তা খুব আঘাত দেয়। যারা আমাদের প্রতি ভালোবাসা এবং সমর্থন জানিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। এরপর ব্যক্তিগত কারণে ২০১৯ সালে অপূর্ব ও অদিতির বিচ্ছেদ হয়। তখন থেকেই আয়ান তার মায়ের কাছেই থাকে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ