Apan Desh | আপন দেশ

পহেলা নভেম্বর বাচসাস নির্বাচন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ২৫ অক্টোবর ২০২৪

পহেলা নভেম্বর বাচসাস নির্বাচন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন ১ নভেম্বর। ঐতিহ্যবাহী সংগঠনটির নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি।

বাচসাস এর প্রধান নির্বাচন কমিশনার আলিমুজ্জামান নির্বাচনের তারিখ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
 
প্রধান নির্বাচন কমিশনার আলিমুজ্জামান জানান, নির্বাহী কমিটি ও বাচসাস সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কয়েকবার নির্বাচনের তারিখ পরিবর্তন হয়। তবে কয়েক দফায় পরিবর্তনের পর নির্বাচনের তারিখ আগামী ১ নভেম্বর চূড়ান্ত হয়।
 
তিনি আরও বলেন, গঠিত নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী খসড়া বাছাই ও চূড়ান্তকরণ শেষে, নির্বাচন অনুষ্ঠানের কার্যাদি সম্পন্ন করা হয়েছে।
 
আলিমুজ্জামান ছাড়াও বাচসাসের এবারের নির্বাচন কমিশনার হিসেবে আরও রয়েছেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।
 
আগামী ১ নভেম্বর নির্বাচনে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহণ শুরু হবে। এ নির্বাচন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান