Apan Desh | আপন দেশ

নতুন আঙ্গিকে আসছে ‘ব্যাটম্যান পার্ট টু’

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নতুন আঙ্গিকে আসছে ‘ব্যাটম্যান পার্ট টু’

ছবি : সংগৃহীত

আগের কিস্তি থেকে একেবারে ভিন্ন আঙ্গিকে তৈরি হতে যাচ্ছে হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’। 

প্রথম সিনেমার মূল আবহ বজায় রেখেই সিক্যুয়ালটির গল্পকে সম্পূর্ণ নতুন। ভিন্ন একটি দিকে চালিত করার পরিকল্পনা করেছেন পরিচালক ম্যাট রিভস।

সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে সিনেমাটির প্রধান অভিনেতা রবার্ট প্যাটিনসন এসব তথ্য জানান।

সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ নিয়ে কথা বলেন রবার্ট প্যাটিনসন।

আরও পড়ুন: প্যারিস ফ্যাশন উইকে ফিরছেন ঐশ্বরিয়া

রবার্ট প্যাটিনসন জানান, পরিচালক ম্যাট রিভস শুধু গল্প এগিয়ে নিয়ে যাওয়ার বদলে সিনেমাটিকে সম্পূর্ণ ভিন্ন একটি আঙ্গিকে সাজাচ্ছেন।

প্যাটিনসন সিনেমাটিকে একটি বড় পরিসরের ও উচ্চাভিলাষী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, প্রথম সিনেমাটি ছিল ব্যাটম্যানের একটি ভিন্ন রূপ, আর এটিও আরেকটি নতুন প্রয়াস।

দ্বিতীয় পর্বটি প্রথমটির চেয়ে সম্পূর্ণ আলাদা একটি পথে যাবে, তবে আগের সিনেমার মূল অনুভূতি বা আবহটুকু এতে বজায় রাখা হয়েছে।
 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়