Apan Desh | আপন দেশ

সংসার ভাঙল নায়ক আরিফিন শুভর

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৯, ১ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:০১, ১ আগস্ট ২০২৪

সংসার ভাঙল নায়ক আরিফিন শুভর

সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা জানালেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। বুধবার (৩১ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।

আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি। আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি। জীবনসঙ্গী হিসেবে নয়। ২০ জুলাই আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি। বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।

স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে সাড়ে ৯ বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটলো তার। গত ২০ জুলাই তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মেয়ে অর্পিতাকে বিয়ে করেন শুভ। অর্পিতা পেশায় ফ্যাশন ডিজাইনার।

শুভ আরো লিখেছেন, অনেক চড়াই-উৎড়াইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য অনেক করেছেন। সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ ও চিরঋণী। মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে। যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের