ছবি : সংগৃহীত
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল ভারতের দিল্লিসহ বিভিন্ন রাজ্য। এবার আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড তারকা সালমান খান।
তিনি বলেছেন, তাদের ন্যায্য দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের পথে এগোনো উচিত।
বুধবার (২২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
সালমান খান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন ও শান্তিপূর্ণ অবস্থান নেয়ার জন্য শিক্ষার্থীরা প্রশংসার দাবিদার।
তিনি সতর্ক করে বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্য যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়।
তার ভাষ্য, প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে বিভাজন বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা কাম্য নয়।
আরও পড়ুন : মুম্বাইয়ে বিক্ষোভে আটক অভিনেত্রী আয়েশা খান
সালমানের মতে, এ সংকট শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি সমস্যা। তাই এটি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































