Apan Desh | আপন দেশ

আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১১, ২৪ জুলাই ২০২৬

আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে নোরা ফাতেহি

ছবি : সংগৃহীত

ভারতের দিল্লিসহ বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। 

নিট পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।

গত ২০ জুন থেকে শিক্ষার্থী ও তাদের সমর্থকেরা নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছেন। তারা নিট পরীক্ষায় অনিয়মের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়বিচার দাবি করছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইনস্টাগ্রামে এক বার্তায় নোরা ফাতেহি শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমর্থন জানান। 

তিনি লিখেছেন, শিক্ষা শুধু পরীক্ষা বা নম্বর নয়, এটি ত্যাগ ও সংগ্রামের প্রতীক। গভীর রাত পর্যন্ত পড়াশোনা করা প্রতিটি শিক্ষার্থী এবং সন্তানের শিক্ষার জন্য আর্থিক কষ্ট সহ্য করা প্রতিটি পরিবার ন্যায্যতা, মর্যাদা ও আস্থার দাবিদার।

নোরা বলেন, কোনো পরীক্ষার ফল বা কোনো ব্যবস্থার কারণে একটি প্রাণও হারানো উচিত নয়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অনেক মানুষ হতাশ ও মর্মাহত হয়েছেন। বিশেষ করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও ধৈর্যের প্রশংসা করেন।

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীও ইনস্টাগ্রাম স্টোরিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে পুলিশের কঠোর অবস্থানের সমালোচনা করেন। 

তিনি লিখেছেন, গণতন্ত্রে অহংকার ও লাঠির জোর একসময় ভেঙে পড়ে, আর তাতেই গণতন্ত্র আরও শক্তিশালী হয়। আহত এ তরুণদের প্রতি সহমর্মিতা দেখিয়ে আবারও স্বপ্ন দেখার সুযোগ করে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

আরও পড়ুন : ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা: নুসরাত ফারিয়া

এর আগে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি সমর্থন প্রকাশ করেন। 

এ ছাড়া প্রীতি জিনতা, সালমান খান, আর. মাধবন, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, দুলকার সালমান, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, হুমা কুরেশি, টোভিনো থমাস ও অনুরাগ কাশ্যপসহ আরও অনেক তারকা আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়