Apan Desh | আপন দেশ

জায়েদ-ফারিয়া সিডনি মাতাবেন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯, ৫ মে ২০২৪

জায়েদ-ফারিয়া সিডনি মাতাবেন

ঢালিউড চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এখন সিডনিতে। ফেসবুকে সিডনিতে তোলা একটি ছবি শেয়ার করে ফারিয়া দর্শক-শ্রোতাদের জানিয়েছেন, দেখা হচ্ছে।

গত মাসের শেষ সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শো করেছেন জায়েদ খান ও ফারিয়া। আজ রোববার (৫ মে) থেকে তারা সিডনি মাতাবেন।

শনিবার (৪ মে) নিজের ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট শেয়ার করেন ফারিয়া। জায়েদের সঙ্গে এক ছাতার নিচে দাঁড়িয়ে থাকা সে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভাই আমরা সিডনিতে আসছি, ৫ মে দেখা হচ্ছে...।’

আরও পড়ুন <> মিথিলা পুরস্কার পেয়ে যা বললেন

এদিকে, জায়েদের ফেসবুকেও পোস্ট দেখা যাচ্ছে শো ঘিরে। প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন নায়ক।

সেখানে দেখা যায়, অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি অনুষ্ঠানে স্টেজ শোতে দর্শকরা চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে পেয়ে বেশ উচ্ছ্বসিত।

নতুন এ জুটির ছবি ও ভিডিও প্রকাশের পর থেকেই আগ্রহের শেষ নেই ভক্তদের। বেশিরভাগ নেটিজেনের মন্তব্য ইতিবাচক। অনেকে আবার লিখেছেন, জায়েদ-ফারিয়া জুটি মন্দ হয় না! 

বিদেশের মাটিতে স্টেজ শো শেষ করে একসঙ্গে আগামী ১০ মে তাদের দেশে ফেরার কথা।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ