Apan Desh | আপন দেশ

শাহরুখ খান কেন ‘কিং’ ব্যাখ্যা করলেন সুস্মিতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০২৪

শাহরুখ খান কেন ‘কিং’ ব্যাখ্যা করলেন সুস্মিতা

নব্বই দশকের বলিউডে তারকা সুস্মিতা সেন। অভিনয় ক্যারিয়ার বেশ দীর্ঘ। বলিউডের প্রথম সারির নায়কদের সঙ্গে পর্দায় হাজির হয়েছেন। এ তালিকায় রয়েছেন— সালমান খান, শাহরুখ খান, হৃতিক রোশান, অজয় দেবগন প্রমুখ।

‘ম্যায় হু না’ সিনেমায় সুস্মিতা সেন ও শাহরুখ খানের রসায়নের কথা এখনো মনে রেখেছেন তাদের অনুরাগীরা। কিন্তু এ সিনেমায় কিং খান শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল, তা শেয়ার করেছেন। এ সময় সুস্মিতা দাবি করেন, শাহরুখ খান সত্যি একজন কিং।

আরও পড়ুন>> শাহরুখকে ‘অসুন্দর’ বললেন পাকিস্তানি অভিনেত্রী

পিঙ্কভিলাকে দেয়া সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেন, ‘হ্যাঁ, শাহরুখ খান একজন কিং। অবশ্যই সে কিং। সে কেবল চমৎকার একজন মানুষ ও অভিনেতাই নন, সে মানুষেরও খোঁজখবর রাখে। আপনি তার সম্পর্কে যা শুনেছেন, তা পুরোপুরি সত্য। সে অনেক বড় হৃদয়ের মানুষ। সে একজন ভালো, নম্র ও খোদাভীরু মানুষ। সে একজন কিং।’

শিফনের শাড়ি পরে হাঁটছেন চাঁদনী। এলোমেলো বাতাসে উড়ছে শাড়ি ও চুল। ছাত্ররূপী কমান্ডো অফিসার রামও আবেদনময়ী এই শিক্ষকের প্রেমে হাবুডুবু খান। রসায়নের শিক্ষক চাঁদনীর সঙ্গে রামের রসায়ন এখনো দর্শক ভুলেননি। ‘ম্যায় হু না’ সিনেমায় এ দুটো চরিত্রে যথাক্রমে অভিনয় করেন সুস্মিতা সেন ও শাহরুখ খান।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ