ফাইল ছবি, আপন দেশ
এবারের এসএসসি পরীক্ষায় যেসব প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে শিক্ষা বোর্ড।
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ৩১২টি। তবে এদের মধ্যে অধিকাংশই মাদরাসা।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের কাছে ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাওয়া হবে। সন্তোষজনক জবাব না পাওয়া গেলে ধাপে ধাপে ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য এসব প্রতিষ্ঠান থেকে ১৫ জনের কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র পাঁচ থেকে সাতজন।
আরও পড়ুন<<>>চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ ৫ নির্বাচন
এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র একজন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের প্রায় ৭২ শতাংশই মাদরাসা।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, প্রতিষ্ঠানের অবহেলা কিংবা নিজেদের কোনো সমস্যার কারণে এমন ফলাফল হয়ে থাকলে অবশ্যই তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































