Apan Desh | আপন দেশ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫৪০৮, বহিষ্কার ৬

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৪, ২১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:২৫, ২১ এপ্রিল ২০২৬

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫৪০৮, বহিষ্কার ৬

ছবি: আপন দেশ

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৪০৮ জন।  

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

৯টি শিক্ষা বোর্ডে মোট ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে ২ হাজার ৭৪৬ জন,  রাজশাহীতে ১ হাজার ৭৫৯ জন, কুমিল্লায় ১ হাজার ৪২৫ জন, যশোরে ১ হাজার ৪৪১ জন এবং চট্টগ্রামে ১ হাজার ৩ জন পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া সিলেটে ৬৭৪ জন, বরিশালে ৯১১ জন, দিনাজপুরে ১ হাজার ১৭৮ এবং ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ছিল ৭৫৩ জন। 

আরও পড়ুন<<>>এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

তুলনামূলক মাদ্রাসা বোর্ডে অনুপস্থিতি পরিক্ষার্থীর সংখ্যা বেশি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন।

অনুপস্থিতির দিকে থেকে পিছিয়ে নেই কারিগরি বোর্ডও। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন।  

ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে এক পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতদের মধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভীদ পরীক্ষায় অংশ নেয় ৪ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কার করা হয়েছে। 

এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ঢাকা বোর্ডের একজন ও দিনাজপুর বোর্ডের এক শিক্ষার্থী। 

এছাড়া যথাযথভাবে দায়িত্ব পালন না করায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়