Apan Desh | আপন দেশ

ঢাবিতে তারকাদের ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রতীকী জুতাপেটা

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৪১, ১৬ আগস্ট ২০২৫

ঢাবিতে তারকাদের ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রতীকী জুতাপেটা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিনোদন জগতের বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে প্রতীকী জুতাপেটা করা হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) বিকেলে একদল শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ কর্মসূচি পালন করে। তারা জানান, এ তারকারা ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পোস্টে ‘শোকগাথা’ শিরোনাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধার জন্য সাংস্কৃতিক ফ্যাসিবাদকে সমর্থন করছেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের অনেক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এসব পোস্টে ‘শোকগাথা’ শব্দটি ব্যবহার করা হয়। এটি নিয়ে দেশের ছাত্র ও জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বলেন, এসব তারকা শোকের আড়ালে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন। ফ্যাসিবাদী শক্তির সাংস্কৃতিক মুখপাত্র হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন>>>শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকী, শোক জানিয়ে যা বললেন তারকারা

ব্যানারে থাকা বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো—চিত্রনায়ক শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান, শমি কায়সার, শম্পা রেজা, শামিম (মনা), জাহের আলভি, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, স্বাধীন খসরু, কচি খন্দকার ও মেহের আফরোজ শাওন।

ছাত্রদের ভাষ্য অনুযায়ী, এদের অনেকেই ক্ষমতাসীন রাজনৈতিক প্রভাবকে পুঁজি করে ব্যক্তিগত ও পেশাগত সুবিধা ভোগ করছেন যা জনগণের কাছে সাংস্কৃতিক প্রতারণা। এছাড়া সাংবাদিক ও লেখকদের মধ্যেও অনেকে ক্ষোভের মুখে পড়েছেন।

অভিযোগ উঠেছে, এরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বাকশালি ফ্যাসিবাদকে প্রশ্রয়। দিচ্ছেন তার পক্ষে অবস্থান নিচ্ছেন, যা মুক্তচিন্তা ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch