ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৯ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করে সংগঠনটি। ক্যাম্পেইনটি প্রশাসন ভবন, প্যারিস রোড, ইবলিশ চত্বর, টুকিটাকি হয়ে পরিবহনে গিয়ে শেষ করে। এ সময় প্রায় ২০০ লিফলেট বিতরণ করা হয়। প্রায় ৫০০ মানুষের কাছে সচেতনতামূলক কথা বলা হয়।
আরওপড়ুন<<>>রাবিতে ‘জ্বালানি সুবিচারে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার
এ বিষয়ে সংগঠনের আহবায়ক মো. আরিফুল ইসলাম বলেন, হেল্থ অ্যান্ড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য ও খাদ্য নিয়ে কাজ করছে। আমাদের প্রধান লক্ষ্য নিয়মতান্ত্রিক জীবনযাপন ও পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ থাকা। আমরা রোগ প্রতিরোধে কাজ করে যাচ্ছি। সামনে আপনারা এ ধরণের সচেতনতামূলক কার্যক্রম আরও দেখবেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্ক্যাবিস নামক ছোঁয়াচে রোগের সংক্রমণ বাড়ছে। চুলকানি ও চামড়ায় ক্ষতসহ নানা উপসর্গ দেখা দেয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন এ উদ্যোগ গ্রহণ করে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























