Apan Desh | আপন দেশ

দুই শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিল জবি সাংবাদিক সমিতি

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ২৮ জানুয়ারি ২০২৫

দুই শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিল জবি সাংবাদিক সমিতি

ছবি: আপন দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমনের সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবির, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক মানিক মুনতাসির ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রধান জাকারিয়া ইবনে ইউসুফ।

অনুষ্ঠানে প্রশিক্ষকরা সাংবাদিকতার প্রাথমিক ধারণা, নৈতিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের নিকট নিজেদের সাংবাদিকতা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে দিক নির্দেশনা দেন।

এদিন কর্মশালা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। 

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান