Apan Desh | আপন দেশ

রাজধানীতে হামে মৃত শিশুদের গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫০, ১৫ মে ২০২৬

রাজধানীতে হামে মৃত শিশুদের গায়েবানা জানাজা

ছবি : আপন দেশ

রাজধানীসহ দেশে হাম ও হাম উপসর্গে মৃত শিশুদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শাহবাগে ‘বিক্ষুব্ধ জনতা’র ব্যানারে কয়েকজন এ গায়েবানা জানাজা পড়েন।

এ সময় স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির তদন্ত করে বিচার দাবি করেন  তারা। সরকারকে হাম মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহবান জানান।

আরও পড়ুন : লাগেজে মাংস-শাকসবজি, কানাডায় বাংলাদেশি যাত্রীদের জরিমানা

তাদের সঙ্গে থাকা প্লে-কার্ডে লেখা ছিল, ‘স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে অবিলম্বে কার্যকর সংস্কার আনতে হবে’; ‘স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির তদন্ত করতে হবে’; ‘হাম-আক্রান্ত সবার চিকিৎসা ফ্রি করতে হবে’।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়