Apan Desh | আপন দেশ

শিশু-কিশোরদের অংশগ্রহণে গুলশান সোসাইটির পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৯, ১৫ মে ২০২৬

শিশু-কিশোরদের অংশগ্রহণে গুলশান সোসাইটির পরিচ্ছন্নতা অভিযান

ছবি: আপন দেশ

পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে গুলশান সোসাইটি। শিশু-কিশোরদের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হয়।

শুক্রবার (১৫ মে) সকালে গুলশান-২ এলাকার লেকপার্ক ও পার্শ্ববর্তী সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তাদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এসময় শিশু-কিশোরদের বাবা-মা, শিক্ষক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এ আয়োজনের উদ্যোক্তা গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, এ ধরনের কার্যক্রমে শিশু-কিশোরদের অংশগ্রহণ তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও স্বনির্ভরতা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ববোধ এবং দেশপ্রেম জাগ্রত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন <<>> চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়ার মাধ্যমে শিশু-কিশোররা ভবিষ্যতে ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রেও আরও সচেতন হবে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের মূল উদ্দেশ্য সামাজিক সচেতনতা তৈরি করা। এ কর্মসূচি দেখে অন্যরা অনুপ্রাণিত হয়ে নিজ নিজ এলাকায় একই ধরনের উদ্যোগ নিলে তবেই এ প্রচেষ্টা সফল হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়