মার্কেন্টাইল ব্যাংক পিএলসির লোগো
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। রোববার (১১ মে) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে।
আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ফিনান্স বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল ব্যাংকিং, ফিনটেক, ইনফরমেশন সিকিউরিটি, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা টেকনোলজি ম্যানেজমেন্ট সম্পর্কিত পেশাগত সার্টিফিকেট থাকলে বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর
আরও পড়ুন<<>>বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































