Apan Desh | আপন দেশ

তাহমিদা আহমেদের ছড়া ‘আমি হবো অ্যাডভোকেট’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৯, ৮ মে ২০২৬

তাহমিদা আহমেদের ছড়া ‘আমি হবো অ্যাডভোকেট’

ছবি : আপন দেশ

আমি হবো অ্যাডভোকেট

আমি হবো অ্যাডভোকেট
ন্যায়ের পথে রথ,
অন্যায়ের অন্ধকারে
জ্বালব সত্য সৎ।

মিথ্যার কাছে মাথা নত
কখনো করবো না,
মানুষের অধিকার রক্ষায়
পিছু হটবো না।

কালো কোটে স্বপ্ন বুনি
সাহস ভরা প্রাণ,
আদালতের প্রতিটি দ্বারে
গাইবো ন্যায়ের গান।

কলম হবে শক্তির ভাষা
যুক্তি হবে ঢাল,
মানবতার পক্ষে লড়াই
হবে চিরকাল।

ক্রিমিনাল ল’য়ের কঠিন পথে
লড়বো ন্যায়ের তরে,
নির্দোষ যেন শাস্তি না পায়
রাখবো খেয়াল করে।

অপরাধের অন্ধকারে
সত্য খুঁজে নেবো,
আইনের সব যুক্তি দিয়ে
ন্যায়ের আলো দেবো।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়