Apan Desh | আপন দেশ

ইসকন নিষিদ্ধের দাবিতে নিটারে বিক্ষোভ মিছিল

নিটার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৬, ২৮ নভেম্বর ২০২৪

ইসকন নিষিদ্ধের দাবিতে নিটারে বিক্ষোভ মিছিল

আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিটারের শিক্ষার্থীরা। 

বুধবার (২৮ নভেম্বর) রাত ১টায় নিটার ক্যাম্পাসে চট্টগ্রামের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ মিছিল করা হয়।

মিছিলটি শুরু হয়ে নিটার ক্যাম্পাস থেকে বের হয়ে মেইন গেইট সংলগ্ন এলাকায় পৌঁছায়। সেখানে শিক্ষার্থীরা কিছুক্ষণ অবস্থান নেয়। এর পর আবার ক্যাম্পাসে ফিরে আসে। শিক্ষার্থীরা সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দেয়।

নিটারের শিক্ষকগণ ও কর্মকর্তা-কর্মচারীরাও মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে নিটারিয়ানরা ‘দিল্লি না ঢাকা, ইসকন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী’ ইত্যাদি স্লোগানে প্রতিবাদ করে। একইসঙ্গে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায়।

মিছিলটি নিটারের মূল ফটকে পৌঁছানোর পর শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদস্বরূপ বক্তব্য রাখেন।  সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি করেন তারা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch