Apan Desh | আপন দেশ

ইবি ছাত্রলীগ পেল ১৯৯ সদস্যের কমিটি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৫, ১১ মে ২০২৪

ইবি ছাত্রলীগ পেল ১৯৯ সদস্যের কমিটি

দীর্ঘ আট বছর অপেক্ষা শেষে পূর্ণাঙ্গ কমিটি পেল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ। ১৯৯ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হয়েছেন মো. ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক হয়েছেন নাসিম আহমেদ জয়। ঘোষণার পরপরই ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা।

শুক্রবার (১০ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাম এসেছে ৭১ শিক্ষার্থীর। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১ জনকে। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ১১ জন। সহ-সম্পাদক পদ রয়েছেন ১৫ জন। এছাড়াও অন্যান্য পদে একাধিক জন করে রয়েছেন।

প্রসঙ্গত, সর্বশেষ ইবি ছাত্রলীগের ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি। এর আট বছর পর ১৯৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল ইবি শাখা ছত্রলীগ।

আপন দেশ/এমএমসি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়