Apan Desh | আপন দেশ

গণপরিবহনে জরুরি বহির্গমন নিশ্চিত করার নির্দেশ বিআরটি ‘র

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৬, ৩০ এপ্রিল ২০২৬

গণপরিবহনে জরুরি বহির্গমন নিশ্চিত করার নির্দেশ বিআরটি ‘র

ফাইল ছবি, আপন দেশ

গণপরিবহনে দুর্ঘটনার সময় যাত্রীরা ভেতরে আটকে পড়ছেন। এতে হতাহতের সংখ্যা বাড়ছে। গণপরিবহন থেকে দ্রুত বের হওয়ার সুযোগ থাকলে দুর্ঘটনায় প্রাণহানি কমানো যাবে মনে করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। এজন্য দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে বেশকিছু নির্দেশনা জারি করেছে বিআরটিএ।

এসি ও নন-এসি দুই ধরনের গণপরিবহনে জরুরি বহির্গমন নিশ্চিত করতে এ নির্দেশনা দেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী

বিআরটিএ বলেছে, বাসে সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার এবং রেল ক্রসিং অতিক্রমকালে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা দরজা-জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এতে অনেক ক্ষেত্রে জীবনহানির ঘটনাও ঘটছে। এক্ষেত্রে এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন’ চিহ্নিত করার নির্দেশ দিয়েছে বিআরটিএ।

একই সঙ্গে জানালার কাচ ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখার নির্দেশ দেয়া হয়েছে। নন-এসি গণপরিবহনের জানালায় পর্দা টানানোর জন্য সমান্তরালভাবে বসানো স্টেইনলেস স্টিলের রড যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা সৃষ্টি করে। তাই এসব রড অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়