Apan Desh | আপন দেশ

হরমুজের নাম নিজের নামে রাখলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৭, ৩০ এপ্রিল ২০২৬

হরমুজের নাম নিজের নামে রাখলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা ও হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ চলতে পারে আরও কয়েক মাস। এমন সতর্কবার্তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পরিবর্তিত মানচিত্র শেয়ার করেছেন। যেখানে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালী’ লেখা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্টে কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন ট্রাম্প। 

আরও পড়ুন<<>>রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের প্রবেশ সীমিত করার উদ্যোগ যুক্তরাষ্ট্রের

এর আগে ২৭ মার্চ দেয়া এক বক্তব্যে ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন ট্রাম্প। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে, ‘কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি’।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়