Apan Desh | আপন দেশ

কলাবাগান থানার এসআই নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৫, ৩০ এপ্রিল ২০২৬

কলাবাগান থানার এসআই নিখোঁজ

ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার একজন উপ পরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। রাকিবুল হাসান সরকার (৩২) নামের ওই পুলিশ সদস্য মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। 

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসআইয়ের সন্ধান পেতে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় পাঠানো হয়েছে বেতার বার্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

নিখোঁজ পুলিশ সদস্য রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো। 

আরও পড়ুন<<>>২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এসআই নিখোঁজের ঘটনায় পুলিশ কাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিবারের কাছ থেকে জানা গেছে, এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।

তিনি আরও জানান, প্রযুক্তিগত বিশ্লেষণ করে নিখোঁজ পুলিশ সদস্যের সর্বশেষ অবস্থান পুরান ঢাকার চকবাজারে পাওয়া গিয়েছিল। এরপর থেকে আবারও ফোন বন্ধ রয়েছে তার। তাকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়