Apan Desh | আপন দেশ

জিনলিয়ান ইলেকট্রনিকসে ৩ কোটি টাকা ভ্যাট ফাঁকি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৬, ২০ সেপ্টেম্বর ২০২৬

জিনলিয়ান ইলেকট্রনিকসে ৩ কোটি টাকা ভ্যাট ফাঁকি

ছবি : আপন দেশ

ঢাকার ধামরাইয়ে জিন‌লিয়ান ইলেকট্রনিকস টেক‌নোল‌জি কোম্পা‌নি লি‌মি‌টেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকি দিয়েছে। এ তথ্য উদ্‌ঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) থানা।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের কমিশনারের নির্দেশনায় অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করা হয় ধামরাইয়ের নবগ্রামে অবস্থিত জিন‌লিয়ান ইলেকট্রনিকস টেক‌নোল‌জি কোম্পা‌নি লি‌মি‌টেডে। প্রতিষ্ঠানটির বিআইএন নম্বর ০০৭৫৪৫৫৫৯-০৪০৪।

প্রতিষ্ঠানটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে নিবন্ধিত। তবে অভিযানকালে সেখানে তৈরি করা ব্যাটারি ও ব্যাটারি তৈরির কাঁচামাল পাওয়া যায়। পাশাপাশি আমদানি করা মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন সরবরাহের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যায়।

অভিযানের সময় প্রাথমিকভাবে মূসক ফাঁকির তথ্য পাওয়া গেলে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩ ফরমের মাধ্যমে প্রতিষ্ঠানে সংরক্ষিত বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়।

জব্দ করা দলিলপত্র পর্যালোচনা করে দেখা যায়, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে। এর ফলে এ খাতে মূসক ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকা।

আরও পড়ুন <<>> রোববার রাজধানীর যেসব দোকান-মার্কেট বন্ধ 

এছাড়া প্রতিষ্ঠানটি ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করেছে। এতে আরও ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকার মূসক ফাঁকি উদ্‌ঘাটন করা হয়েছে।

দুটি খাত মিলিয়ে প্রতিষ্ঠানটির মোট মূসক ফাঁকির পরিমাণ ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা বলে জানিয়েছে এনবিআর।

সরকারি পাওনা আদায়ে আইন ও বিধি অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আপন দেশ/কেএম/এসএস

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়