ছবি: আপন দেশ
আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস ৯ অনুযায়ী প্রত্যাশিত ঋণ ক্ষতি বা এক্সপেক্টেড ক্রেডিট লস (ইসিএল)-ভিত্তিক প্রভিশনিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
এ লক্ষ্যে র্যাপটাস রেজোলিউট লিমিটেড এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র সঙ্গে একটি চুক্তি করেছে ইউসিবি। সম্প্রতি ইউসিবির করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ উদ্যোগের মাধ্যমে ইউসিবির ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রভিশনিং ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকের আর্থিক প্রতিবেদনকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন<<>>ডিএসইর ছাড়ে আইপিও আনার চেষ্টা
চুক্তির আওতায় ইউসিবি র্যাপটাসের জিআরসি স্ফিয়ার সফটওয়্যার বাস্তবায়ন করবে। এ প্রযুক্তির মাধ্যমে ব্যাংক ঋণসংক্রান্ত ঝুঁকি আরও কার্যকরভাবে মূল্যায়ন করতে পারবে। পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি ঋণের সম্ভাব্য ক্ষতির ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, সেটিও বিশ্লেষণ করা সম্ভব হবে।
বিশেষ করে মূল্যস্ফীতি, সুদের হার, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচক এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে ঋণের ভবিষ্যৎ ঝুঁকি মূল্যায়নে এ ব্যবস্থা সহায়তা করবে। ফলে ঋণঝুঁকি ব্যবস্থাপনায় ইউসিবি আরও তথ্যনির্ভর ও ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত নিতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) নাবিল মুস্তাফিজুর রহমান । এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান, প্রকল্প ব্যবস্থাপকসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাপটাস রেজোলিউট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুপ ফারুক। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার খন্দকার খালেদ হাসান।
ইউসিবি আশা করছে, নতুন এ ব্যবস্থা চালুর ফলে ব্যাংকের ইসিএল মূল্যায়ন আরও নির্ভুল, তথ্যনির্ভর ও ভবিষ্যৎমুখী হবে। পাশাপাশি ক্রেডিট ঝুঁকি চিহ্নিতকরণ, পরিমাপ ও ব্যবস্থাপনার সক্ষমতা বাড়বে এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান অনুসরণে ব্যাংকের সক্ষমতা আরও শক্তিশালী হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































