Apan Desh | আপন দেশ

জনস্বার্থবিরোধী আইএমএফ থেকে বেরিয়ে এসেছে সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৫, ১২ জুলাই ২০২৬

জনস্বার্থবিরোধী আইএমএফ থেকে বেরিয়ে এসেছে সরকার: অর্থমন্ত্রী

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

মানুষের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না জানিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে। এ কারণেই বর্তমান সরকার আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের এবং দেশের অর্থনীতির স্বার্থ সুরক্ষিত রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। জনগণের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করে নতুন প্রোগ্রামে আমরা যাচ্ছি। যে কর্মসূচিতেই আমরা যাই না কেন, সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ শতভাগ সংরক্ষিত থাকবে।

আরও পড়ুন <<>> রোববার রাজধানীর যেসব দোকান-মার্কেট বন্ধ 

তিনি বলেন, আগের সরকারের নেয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী। সে কর্মসূচিতে এমন অনেকগুলো শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। এ কারণে বর্তমান সরকার সে প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে।

আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে বর্তমান ভিসানীতি সংশোধন করা দরকার জানিয়ে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে আস্থা বাড়াতে বর্তমান ভিসানীতিতে পরিবর্তন আনা হবে। এ নীতিকে আরও সহজ ও আধুনিক করা হবে। ভিসানীতি আধুনিক করা হলে দেশে বিদেশি পর্যটকদের আগমন বাড়বে, বিদেশি বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়