স্বর্ণের অলঙ্কার
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচে নতুন করে উদ্বেগ-উত্তেজনা দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে। বিশ্ববাজারে স্বর্ণের ব্যাপক দরপতন ঘটেছে। এর জেরে দেশেও কমেছে মূল্যবান এ ধাতুর দাম। ফলে বৃহস্পতিবার (১১ জুন) দেশের বাজারে নতুন সমন্বয়কৃত মূলেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
সর্বশেষ বুধবার (১০ জুন) ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২,২৫০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৮,৪২৪ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৭ দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে ৩৫ দফা।
আরও পড়ুন<<>>১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
স্বর্ণেল পাশাপাশি রূপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৩ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২২ দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে বাকি ২১ দফা।
বাজুস জানিয়েছে, অলংকার কেনার ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট বাধ্যতামূলকভাবে ক্রেতার কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এর পাশাপাশি অলংকারের ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি যুক্ত হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সমস্ত জুয়েলারি দোকানে এ দাম কার্যকর থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































