Apan Desh | আপন দেশ

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০১, ১০ জুন ২০২৬

আপডেট: ১৮:০২, ১০ জুন ২০২৬

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

ছবি: আপন দেশ

নিম্ন আয়ের পরিবারগুলোর কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য স্থানীয় বাজার থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ খাতে মোট ব্যয় হবে প্রায় ৮২ কোটি ৫৪ লাখ টাকা।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

কর্মকর্তারা জানান, প্রতি কেজি ৮২ টাকা ৫৪ পয়সা দরে মসুর ডাল কেনা হবে। সংরক্ষণ ও বিতরণ সুবিধার্থে ৫০ কেজির বস্তায় এ ডাল সরবরাহ করা হবে।

আরও পড়ুন <<>> ইসলামী ব্যাংকের সমস্যা দ্রুত সমাধানের তাগিদ এমডিদের

বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তাবটি উত্থাপন করে। একটি উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া শেষে রাজশাহীর পবা উপজেলার দাউকান্দির ভেড়াপোড়া বাজারে নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত নাবিল নাবা ফুডস লিমিটেডকে এ কার্যাদেশ দেয়া হয়েছে।

কর্মকর্তারা আরও বলেন- নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত বজায় রাখা, অতিরিক্ত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে সরকারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ ডাল সংগ্রহ করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়