Apan Desh | আপন দেশ

হাম প্রতিরোধে ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির সেমিনার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪২, ১৩ মে ২০২৬

আপডেট: ১৭:৪৪, ১৩ মে ২০২৬

হাম প্রতিরোধে ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির সেমিনার

ছবি : আপন দেশ

হাম প্রতিরোধে সচেতনতাবিষয়ক সেমিনার করেছে ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি। মঙ্গলবার (১২ মে) রাজধানীর নয়াপল্টনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান প্রধান অতিথি এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য ও ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক মো. আব্দুস সালাম; মো. এস এম আব্দুল হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ এ এম কামার উদ্দিন মোযাক্কিরের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, আইবিএফের এজিএম কবীর উদ্দিন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, মিপুর, মুগদা ও ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক মিরপুরের সুপাররা।

আরও পড়ুন : কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ, কত বাড়ল?

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আহমদ মোরতুজা চৌধুরী। তিনি হাম রোগের লক্ষণ, চিকিৎসা, জটিলতা ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিশুদের নিয়মিত টিকাদানের গুরুত্ব তুলে ধরেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ