স্বর্ণের অলঙ্কার
ইরানের সঙ্গে এক মাসেরও বেশি সময় ধরে সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতিতে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে বৈশ্বিক তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও স্বর্ণের বাজারে অস্থিরতা কমেনি। ফলে দেশের বাজারে আবারও বেড়েছে মূল্যবান এ ধাতুর দাম। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সে বাড়তি দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
বুধবার (০৮ এপ্রিল) ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সে অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন<<>>দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
এর আগে সবশেষ গত ০৬ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়, যা একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বাড়ানো হয়েছে এবং ২২ বার কমানো হয়েছে। অন্যদিকে, গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































