Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১২, ২৪ মে ২০২৬

আপডেট: ১৯:২৬, ২৪ মে ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমানের পদত্যাগ

ড. জোবায়দুর রহমান। ফাইল ছবি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ড. জোবায়দুর রহমান। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ২৩ জুলাই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

ড. জুবাইদুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বিশ্বের বিভিন্ন দেশে উচ্চপর্যায়ের একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক ছিলেন তিনি। এছাড়া ইতালির  বোকোনি বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন <<>> আজ দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ৭০টির বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন জোরদারে কাজ করেছেন তিনি। জাতীয় আর্থিক ব্যবস্থার উন্নয়নে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগ বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ড. জুবাইদুর রহমান জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (জেডইউএমএস) প্রতিষ্ঠাতা ও উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়