Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৭, ১৬ এপ্রিল ২০২৬

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। আটজনের মধ্যে দুজন হাম আক্রান্ত হয়েই মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
 
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হাম ও হাম সন্দেহে আটজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ ছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৭২ জন। 

আরও পড়ুন<<>>এক মাসে হাম উপসর্গে ১৯৮ শিশুর মৃত্যু

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৬৫ জন।

একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ১২৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১০ হাজার ৪৯৬ জন।

আপন দেশ/এসআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়