Apan Desh | আপন দেশ

সংরক্ষিত নারী আসনের বিল খেলাপিদের তথ্য চাইলো ইসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৩, ১৬ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিল খেলাপিদের তথ্য চাইলো ইসি

ছবি : সংগৃহীত

আগামী ১২ মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিল খেলাপিদের তথ্য চাইলো নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, ইতিমধ্যে বিল খেলাপীদের তথ্য দিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা ডিপিডিসি লি. (সাবেক ডেসা) বা ডেসকো, ঢাকা ওয়াসা বা চট্টগ্রাম ওয়াসা, বিটিসিএল বা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেড বা বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড বা জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল। আগামী ২২-২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দেয়া মনোনয়নপত্র বাছাই করা হবে। যদি কোনও প্রার্থী এর আগের দিন পর্যন্ত সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য যেকোনো সেবা সংস্থার বিল পরিশোধ না করেন তাহলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১২ অনুচ্ছেদের (ঢ) দফা অনুযায়ী নির্বাচিত হওয়া বা সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হবেন। 

আরও পড়ুন<<>>জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি ছুটি ঘোষণা

বিল পরিশোধে ব্যর্থ ব্যক্তিরা যেন নির্বাচনে প্রার্থী হতে না পারেন সে জন্য তাদের তালিকা মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ অর্থাৎ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টার পরে সংশ্লিষ্ট সংস্থাকে দেয়া হবে। সে তালিকা পরীক্ষা-নিরীক্ষা করে মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২২-২৩ এপ্রিল মতামত বা তথ্যসহ মনোনয়নপত্র বাছাইয়ের দিন সংশ্লিষ্ট সংস্থা বা কর্তৃপক্ষ থেকে একজন উপযুক্ত কর্মকর্তা প্রেরণ করা প্রয়োজন। 

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল আবেদনের শেষ সময়। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়