Apan Desh | আপন দেশ

সংরক্ষিত নারী আসন

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুক্রবার থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৭, ১৬ এপ্রিল ২০২৬

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুক্রবার থেকে শুরু

প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান শুক্রবার (১৭ এপ্রিল) থেকে থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী এর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

রুহুল কবির রিজভী জানান,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে যারা প্রার্থী হতে চান তারা অনেকে জমা দিয়েছেন। এ প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড শুক্রবার ৩ টার সময় সাক্ষাৎকার গ্রহণ করবে।

মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

রিজভী আরও বলেন, শুক্রবার ৩ টা থেকে এবং শনিবার (১৮ এপ্রিল)  ৩টা থেকে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। 

আরও পড়ুন<<>>খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। যারা দলের মনোনয়ন প্রত্যাশী  যারা মনোনয়ন পত্র কিনেছেন এবং জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার নেয়া হবে।

শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং  শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়