ক্রেডিট কার্ড গ্রাহকদের ইন্সুরেন্স সুবিধা প্রদানের জন্য ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের সঙ্গে চুক্তি করেছে দেশের প্রথম প্রজন্মের বেসরকারী ন্যাশনাল ব্যাংক পিএলসি।
বুধবার (১৫ এপ্রিল) ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী মো কাজিমউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগণ নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমা সুবিধা লাভ করবেন। এর ফলে গ্রাহক ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ সহজতর হবে।
আরও পড়ুন<<>>নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত?
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ, কার্ড ডিভিশনের প্রধান এবং ন্যাশনাল ইন্সুরেন্সের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, ন্যাশনাল ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরনে সর্বোচ্চ ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে সর্বাধুনিক উৎকর্ষতাসম্পন্ন সেবার প্রতি গ্রাহকের চাহিদা পূরণে ব্যাংকের যে লক্ষ্য ও দায়বদ্ধতা রয়েছে তা পূরণ করবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































