Apan Desh | আপন দেশ

বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমালো ব্যবসায়ীরা 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমালো ব্যবসায়ীরা 

ছবি: সংগৃহীত

রমজান মাসে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, গরুর মাংসের দাম প্রতি কেজিতে ৩০ টাকা, ছোলা ২ টাকা, মিনিকেট চাল ১ টাকা হারে কমানো হবে। তেলের দাম প্রতি লিটারে ১ টাকা, ট্যাংয়ের ২০০ গ্রাম প্যাকেট ৫ টাকা এবং প্রতি পিস লেবু ২ টাকা কমানো হচ্ছে।

সাইফুল আলম মিলন বলেন, সব ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করে স্বেচ্ছায় দাম কমানো হয়েছে, কারও ওপর চাপানো হয়নি। এটি রমজানের দায়িত্ববোধ ও নৈতিকতার অংশ।

মাংস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, এখন থেকে প্রতিকেজি গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হবে। চিনি বিক্রেতা বেলায়েত হোসেন বলেন, চিনি প্রতি কেজি প্যাকেটের দাম ১০৫ টাকা হলেও আমরা ১০১ টাকায় বিক্রি করব। কুমিল্লা স্টোরের কর্ণধার গোফরান জানান, ছোলা এখন থেকে ৮৩ টাকায় বিক্রি হবে, যা আগে ৮৫ টাকা ছিল।

আরও পড়ুন <<>> দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর

রমজানে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় কারওয়ান বাজার পাকা মার্কেট আড়তদার সাইফুল ইসলাম সুজন বলেন, শ্রীমঙ্গল থেকে আনা লেবু এখন থেকে প্রতি পিস ২ টাকা কমে বিক্রি হবে। বড় লেবু ১৭ টাকা থেকে ১৫ টাকায়, অন্যান্য লেবু ৩-৪ টাকায় কমানো হবে। তেল বিক্রেতা আবু বক্কর সিদ্দিক বলেন, ৫ লিটার তেল এখন থেকে ৫ টাকা কমে ৯২০ টাকায় বিক্রি হবে।

ট্যাংয়ের দাম নিয়েও সমন্বয় হয়েছে। ২ কেজি জার ট্যাং ১৫৬০ টাকায় বিক্রি হবে, আগে যা ১৫৮০ টাকা ছিল। ছোট পেপার বক্স ৩৮০ টাকায় বিক্রি হবে, যা আগে ৩৮৫ টাকা ছিল। চালের ক্ষেত্রে ব্যবসায়ীরা জানান, মিনিকেট চালের লাভ ২ টাকা থেকে কমিয়ে ১ টাকা করা হয়েছে। ফলে প্রতি কেজি চালের দাম ৮১ থেকে কমিয়ে ৮০ টাকা হয়েছে।

এ সিদ্ধান্ত রমজান উপলক্ষে সাধারণ মানুষের জন্য পণ্যের ক্রয়ক্ষমতা সহজ করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়