Apan Desh | আপন দেশ

দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর

সাম্প্রতিক বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, দেশের মোট গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪,৮৬২.০২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৪.৮৬ বিলিয়ন ডলার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ ৩০,১০৭.৮২ মিলিয়ন ডলার বা প্রায় ৩০.১০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এর আগে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪.৭৭ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০.০৬ বিলিয়ন ডলার।

আরও পড়ুন <<>> টানা ২ দফায় স্বর্ণের দাম কত বাড়ল?

নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। এ সূচক দেশের বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা ও অর্থনৈতিক সক্ষমতার গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু