Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতির সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতির সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

মো. সাহাবুদ্দিন ও সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সবারই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেয়ার দেবে। গণমাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকার নিয়ে এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রপতি। সেখানে তার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন দিক তুলে ধরেন। সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার পাশে ছিল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়ে যথাযথ সহযোগিতা পাননি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন বলে মন্ত্রীকে জানান সাংবাদিকরা।

আরও পড়ুন <<>> ধর্ম ব্যবসায়ীদের কোথাও স্থান হবে না: ধর্মমন্ত্রী 

এর আগে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে বিএনপি ও অন্তর্বর্তী সরকার নিয়ে করা মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

রাষ্ট্রপতির এ মন্তব্যের বিষয়ে সরকারের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। যেখানে তিনি অনেক প্রসঙ্গ টেনেছেন। বিএনপি প্রসঙ্গ এবং তাকে সহযোগিতা না করার বিষয়েও তিনি কথা বলেছেন। এ মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। বিষয়টি আমরা যেভাবে দেখা দরকার সেভাবে দেখিনি। দেখার পর প্রতিক্রিয়া জানাতে পারবো।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়