Apan Desh | আপন দেশ

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ২৪ আগস্ট ২০২৫

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা

নতুন ঠিকানায় উদ্বোধন হলো- ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা। রোববার (২৪ আগস্ট) ধানমন্ডি এক্সটেনশন শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।

এ সময় ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ ও  মো. মেশকাত-উল-আনোয়ার খান, বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের নির্বাহী পরিচালক এসএম শামীম হাসান, মেসার্স ইসলাম ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও আমদানিকারক মো. শফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংকের ঢাকা দক্ষিণের আঞ্চলিক ব্যবস্থাপক ও ইভিপি আশিষ কুমার লস্কর, ধানমন্ডি এক্সেনশন শাখার ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ নবীর হোসেন হাওলাদার, শাখার কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন<<>>ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ, সিটির এমডি এখনও বহাল

অনুষ্ঠানের প্রধান অতিথি আদিল চৌধুরী বলেন, নতুন ঠিকানায় ধানমন্ডি এক্সটেনশন শাখার যাত্রা শুরু হলো- আরও প্রশস্ত পরিসর ও উন্নত সেবার প্রত্যাশা নিয়ে। আমি বিশ্বাস করি, এ শাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও জনগণের আর্থিক সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। ধানমন্ডি এক্সটেনশন শাখার নতুন ঠিকানা হলো- বিশ্বাস সপ্নিল ঝিগাতলা, হোল্ডিং নং ১৫/১-২, ঝিগাতলা, ধানমণ্ডি, ঢাকা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ