Apan Desh | আপন দেশ

ব্যাংক

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ব্যাপক আর্থিক লুটপাট ও কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনরুদ্ধারে ৫-৮ বছর পর্যন্ত জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ কথা বলেন। আর্থিক খাতের অর্থপাচার ও অনিয়মের ব্যাপকতা তুলে ধরে গভর্নর বলেন, তিনি যখন গভর্নরের দায়িত্ব নেন, তখন ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের এক-তৃতীয়াংশই লুট হয়ে গিয়েছিল। এ পরিমাণ অর্থ দিয়ে সরকার ২ কোটি পরিবারকে সহায়তা দিতে পারত অথবা পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ করতে পারত। 

০৯:১১ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার

রাকাব-এনবিআইইউ সমঝোতা স্মারক

রাকাব-এনবিআইইউ সমঝোতা স্মারক

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতার লক্ষ্য শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও আর্থিক অন্তর্ভূক্তি ত্বরান্বিত করার লক্ষ্যে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) এর আশরাফুল হুদা, ডিরেক্টর অব একাউন্ট এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) মানব সম্পদ উন্নয়ন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

০৮:৩৪ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

প্রণোদনা ঋণে ছাড় চান ব্যবসায়ীরা

প্রণোদনা ঋণে ছাড় চান ব্যবসায়ীরা

বন্ধ কারখানা চালু ও অর্থনীতিতে ঋণপ্রবাহ বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণের শর্ত আরও শিথিল করে দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে প্রতি সপ্তাহে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা এবং পুরনো জামানত পুনর্মূল্যায়নের মাধ্যমে ঋণসীমা বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন তারা।মঙ্গলবার (০৬ অক্টোর) বিকেলে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এমন পরামর্শ দেয় ব্যসায়ীক সংগঠনগুলো। অর্থনীতি সচল করতে বন্ধ কারখানা চালাতে ষাট হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংক আশা করেছিল প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন শুরু হলে ঋণ প্রবাহ বেড়ে যাবে।  গত মে মাসে এটি ঘোষণা করার তিন মাসেও সাড়া না পাওয়ায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও আশানূরুপ গতি পাচ্ছে না। সবশেষ গত অগাস্টেও এ খাতে প্রবৃদ্ধি হয় ৪ দশমিক ৭৫ শতাংশ, যা আগের মাস জুলাইয়ে ছিল ৪ দশমিক ৬২ শতাংশ।

০৯:১০ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

ছয়দিন লেনদেন বন্ধ থাকবে ৩০ ব্যাংকের, জানে না কেন্দ্রীয় ব্যাংক 

ছয়দিন লেনদেন বন্ধ থাকবে ৩০ ব্যাংকের, জানে না কেন্দ্রীয় ব্যাংক 

একযোগে দেশের ৩০ ব্যাংক প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে। এর ফলে ছয় দিন এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা বন্ধ বা সীমিত থাকবে। তবে এ বিষয়ে কিছু জানেনা বাংলাদেশ ব্যাংক। এমন সময় এ পরিস্থিতি তৈরি হলো যখন বিশ্বব্যাপী পালিত হচ্ছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরের কর্মসূচি। ব্যক্তিগত তথ্য সুরক্ষা, অনলাইন প্রতারণা প্রতিরোধ এবং ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এ মাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ব্যাংককে আগে থেকে না জানিয়ে এতগুলো ব্যাংক একসঙ্গে এমন সিদ্ধান্ত নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গুরুত্বপূর্ণ আর্থিক অবকাঠামোর ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করা প্রয়োজন। দেশে ৬০টির বেশি ব্যাংক রয়েছে। এর মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে ৩০টি ব্যাংক প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ করছে। এর অংশ হিসেবে এসব ব্যাংকের কার্ড, এটিএম ও পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর অনলাইন সেবা ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ বা সীমিত থাকছে।

১০:০০ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর উদ্বোধন

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) বেলা ১১ টায় শহরের কর্মকার পট্টি রোডে এর উদ্বোধন করা হয়। গলাচিপা জুয়েলারি সমিতির সভাপতি অসীম কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ, গজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, ডাচ বাংলা ব্যাংকের পটুয়াখালী রিজিওনাল ম্যানেজার বজলুর রশীদ, গলাচিপা ডাচ বাংলা ব্যাংকের উপশাখা ম্যানেজার সুজয় কুমার দাস, গলাচিপা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর প্রোপাইটার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

০৬:৩৫ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

সাউথইস্ট ব্যাংকের অর্থ আত্মসাৎ, বিএনপি নেতা কারাগারে

সাউথইস্ট ব্যাংকের অর্থ আত্মসাৎ, বিএনপি নেতা কারাগারে

সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ মামলায় জামিন নামঞ্জুর করে পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব ইমরুল কায়েস সুমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (০৪ অক্টোবর) দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ উপস্থিত হয়ে স্থায়ী জামিনের আবেদন জানান তিনি। শুনানি শেষে বিচারক শাহিন কবির জামিন আবেদন খারিজ করে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, সাউথইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার দায়ের করা ২ কোটি ২৩ লাখ টাকার অর্থ আত্মসাৎ মামলার (জিআর ২০৩/১৯) অন্যতম প্রধান অভিযুক্ত আসামি ইমরুল কায়েস সুমন। জামিন আবেদন খারিজের পর কড়া পুলিশি নিরাপত্তায় তাকে জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

০৬:৫৫ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ক্রেডিট কার্ড নীতিমালা: শরিয়াহসম্মত ব্যাংকিং সেবায় নতুন অধ্যায়

বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ক্রেডিট কার্ড নীতিমালা: শরিয়াহসম্মত ব্যাংকিং সেবায় নতুন অধ্যায়

ক্রেডিট কার্ড দেখতে একটি প্লাস্টিক কার্ড বা স্মার্টফোনে থাকা ভার্চুয়াল নম্বর মনে হলেও, এর নেপথ্যে রয়েছে ব্যাংকের সাথে গ্রাহকের আর্থিক চুক্তি, মূল্য নির্ধারণের কাঠামো এবং পারস্পরিক আস্থার সম্পর্ক। ইসলামিক ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অতিরিক্ত যুক্ত হয় গুরুত্বপূর্ণ শরিয়াহভিত্তিক শর্তাবলী ও দায়দায়িত্ব। প্রচলিত ক্রেডিট কার্ডের কিছু পরিভাষা পরিভাষা পরিবর্তন করে সেটিকে ‘ইসলামিক কার্ড’ বলার সুযোগ নাই। তবে প্রকৃত চ্যালেঞ্জ হলো-ইসলামী ব্যাংকিং

০৮:০৩ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪তম সভা

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪তম সভা

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ১৪তম সভা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কেএম. জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।

০৬:২৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch