Apan Desh | আপন দেশ

আগস্টে রেমিট্যান্স এলো ২২২ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৬, ১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৮:০৮, ১ সেপ্টেম্বর ২০২৪

আগস্টে রেমিট্যান্স এলো ২২২ কোটি ডলার

ফাইল ছবি

আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ১৭ লাখ ডলার।

রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
 
এতে বলা হয়, আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। আর গত জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার। সে হিসাবে আগস্টে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
 
আগস্টে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার। বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ১০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২৫ থেকে ৩১ আগস্ট দেশে এসেছে ৫০ কোটি ২৯ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। আগস্টের ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। ১১ থেকে ১৭ আগস্ট দেশে এসেছে ৪০ কোটি ৪৪ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।
 
এছাড়া গত ৪ থেকে ১০ আগস্ট দেশে এসেছিল ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার।
 
এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার। যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। তবে, অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়